বন্যায় চিলমারী প্লাবিত হওয়ায় আমন বীজতলা নষ্ট হলেও কৃষক চড়া মূল্যে চারা ক্রয় করে রোপণ করছেন। চারা ব্যবসায়ীরা রংপুর, সৈয়দপুর, তারাগঞ্জ, পীরগাছা, কাউনিয়া, তিস্তা, রাজারহাটসহ বিভিন্ন এলাকা থেকে চারা ক্রয় করে নিয়ে এসে উপজেলার বিভিন্ন হাটবাজারে বিক্রি করছে। গাবেরতলের সাজু মিয়া (৭০) ও মজাই ডাঙ্গার আনছার আলী (৭৫) জানান, আমন বীজতলা নষ্ট হওয়ায় এবং চারার বেশি মূল্য হওয়ায় চারা ক্রয় করতে হিমশিম খাচ্ছি। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, বন্যায় উপজেলার ৩২০ হেক্টর জমির আমন বীজতলা নষ্ট হয়ে যায়।
