স্বরূপকাঠিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১০ আগস্ট ২০২০, ২২:২১

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

স্বরূপকাঠি উপজেলার শশীদ গ্রাম থেকে সোমবার সকালে বিনয় রায় (৩৩) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার শশীদ গ্রামের জগদীশ রায়ের ছেলে। ইউপি চেয়ারম্যান মো. সবুর তালুকদার জানান, বিনয় প্রতিবেশী সবুজ মজুমদারের বাসায় কেয়ারটেকার হিসেবে কাজ করত এবং ঐ ঘরে বসবাস করত। স্থানীয়রা সোমবার সকালে ঐ ঘরে বিনয়ের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।