সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় নতুন করে সদর উপজেলার চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুসহ তার পরিবারের চার জন, তিন জন চিকিত্সক ও দুই জন স্বাস্থ্যকর্মীসহ ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া করোনা উপসর্গ নিয়ে ফাতেমা খাতুন (১০৩) নামে এক বৃদ্ধা মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৬০ জন আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন। এদিকে জেলায় এ পর্যন্ত মোট ৮৩৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার সকালে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হয়েছে।
