পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা
পাকুন্দিয়া উপজেলার ব্রহ্মপুত্র নদে সমবয়সি বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নৌকাডুবির ঘটনায় ফাহাদ (১১) নামের এক স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বাহাদিয়া এলাকার ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে। সে বাহাদিয়া গ্রামের দ্বীন ইসলামের ছেলে ও স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের কেজি-৪ এর শিক্ষার্থী। পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়ভাবে চেষ্টা করা হচ্ছে। ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। ডুবুরি দলের টিমটি অন্য একটি জায়গায় রয়েছে। তারা আসলেই নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করা হবে।
