নতুন করে নমুনা দিলেন ক্যাম্পের ফুটবলাররা

আপডেট : ১০ আগস্ট ২০২০, ২৩:২৬

জাতীয় ফুটবলের প্রাথমিক ক্যাম্পে থাকা খেলোয়াড়দের পুনরায় কোভিড-১৯ টেস্টের জন্য গতকাল নমুনা সংগ্রহ করা হয়েছে। আইসিডিআরবি এবং বেসরকারি প্রতিষ্ঠান প্রাভা হেলথ কেয়ার দুই ভাগে ফুটবলারদের নমুনা সংগ্রহ করে। গাজীপুরের রাজেন্দ্রপুরে সকাল ১০টায় নমুনা সংগ্রহ করে সরকারি প্রতিষ্ঠান আইসিডিডিআরবি  এবং দুই ঘণ্টা বিরতি দিয়ে বেলা ১২টায় প্রাভা হেলথ কেয়ার নমুনা সংগ্রহ করে। বাফুফে জানিয়েছে, আগামীকাল কিংবা পরশু রিপোর্ট পাওয়া যাবে।

প্রথম দফায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষা করা হলে সেখানে ১৮ ফুটবলারের করোনা শনাক্ত হয়েছিল। একসঙ্গে এত ফুটবলার আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাফুফে। পুনরায় নমুন সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়। গতকাল ৩০ ফুটবলার কোচিং স্টাফ ছয় জনসহ অন্য স্টাফদের নমুনা নেওয়া হয়েছে। যারা ক্যাম্পে ছিলেন না তাদের রিপোর্টও সংগ্রহ করা হয়েছে বলে বাফুফে জানিয়েছে।