সামনেই আইপিএল। এবার কি বিরাট কোহলি পারবেন শিরোপার আক্ষেপ ঘুচাতে—এই প্রশ্নে সাবেক অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লি কোহলিকে চাপমুক্ত থাকার পরামর্শ দিলেন। তিনি বলেন, ‘আমি শুধু চাইব, যেখানেই যাক কোহলি যেন ক্রিকেটকে উপভোগ করে। আর তার ওপর অধিনায়ক ও ক্রিকেটার হিসেবে যে চাপ রয়েছে তা ঝেড়ে ফেলুক। যে কোনো পর্যায়ে, যে কোনো ফরম্যাটে কোহলি দুর্দান্ত ক্রিকেটার। আমি মনে করি, মাঝে মাঝে সব চাপ পুরো দলের ওপর পড়ে, তখন ব্যর্থতা আসে। সে দলের সব ক্রিকেটার চাপ নিতে চায়। তাই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সবার উচিত কোহলির ওপর থাকা চাপ সরিয়ে দেওয়ার ব্যাপারে সচেষ্ট থাকা।’ সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে এবারের আইপিএল, শেষ হবে ১০ নভেম্বর।
