জেলগেটে জিজ্ঞাসাবাদ করা চার আসামির আবার ১০ দিনের রিমাণ্ড চাইল র্যাব

আপডেট : ১১ আগস্ট ২০২০, ০১:৪৪

কক্সবাজারে মেজর (অব.) সিনহা হত্যা মামলায় অভিযুক্ত ৯ আসামির মধ্যে ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকতসহ সাত জন কারান্তরীণ রয়েছেন। প্রধান তিন আসামির ৭ দিনের রিমান্ড এবং বাকি চার জনকে দুদিন করে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত। গত শনিবার ও রবিবার তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে হত্যাকাণ্ড এবং তার সঙ্গে সম্পৃক্ত নানা গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখার প্রধান লে. কর্নেল আশিক বিল্লাহ। আরো তথ্য জানতে ঐ চার আসামিকে নতুন করে ১০ দিনের রিমান্ড চেয়ে সোমবার আদালতে আবেদন করা হয়েছে।

অপর দিকে, প্রধান অভিযুক্ত ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত ও এসআই নন্দ দুলাল রক্ষিতকে এখনো রিমান্ডে নেওয়া হয়নি।  আদালতের পুলিশ পরিদর্শক প্রদীপ কুমার জানান, ইতিমধ্যে চার আসামিকে কারাগারের গেটে দুই দিন ধরে জিজ্ঞাসাবাদ শেষ করেছে তদন্তকারি র্যাব কর্মকর্তা। আগামী ১২ আগস্ট আবেদনটির ওপর শুনানি অনুষ্ঠিত হবে।