তা র কা ব চ ন

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ২০:৪২

সালমান শাহর সাথে বন্ধুর মতো সম্পর্ক ছিল। তাঁর মা তো আমাকে মেয়ে ডেকেছিলেন। সালমানের সঙ্গে অনেক স্মৃতি আছে। সালমান, সালমানের বউসহ শুটিংয়ের জন্য অনেক আউটডোর করেছি আমরা। একটা স্মৃতির কথা মনে আছে, বিচার হবে ছবির শুটিং চলছিল কক্সবাজারে। একদিন শুটিং শেষ করে আমি সালমান, ওর স্ত্রী মিলে সমুদ্রসৈকতে বারবিকিউ করেছিলাম। গভীর রাত পর্যন্ত আমরা সমুদ্রসৈকতে কাটিয়েছিলাম। খুব মজা হয়েছিল সেদিন। দিনটির কথা আজও খুব মনে পড়ে।