মৌলভীবাজার পল্লী বিদ্যুিত্ সমিতির (পবিস) কুলাউড়া গ্রিড লাইনে ঘন ঘন ত্রুটির কারণে ভোগান্তি পোহাচ্ছেন কমলগঞ্জের বিদ্যুত্ গ্রাহকরা। মঙ্গলবার সকাল সোয়া ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত বিদ্যুিবহীন হয়ে পড়া কমলগঞ্জ উপজেলা এবং কুলাউড়া ও রাজনগর উপজেলার একাংশে বিদ্যুত্ সরবরাহ স্বাভাবিক করা হয়। কমলগঞ্জের কবি ও লেখক শহীদ সাগ্নিক, চিকিত্সক আব্দুল মোস্তাকিম ও সমাজকর্মী দুরুদ আলী অভিযোগ করেন, ৩৩ কেভির নাম করে ঘন ঘন বিদ্যুত্ চলে যাওয়ায় গ্রাহকদের চরম ভোগান্তি পোহাতে হয়। পবিস কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম প্রকৌশলী গণেশ চন্দ্র দাস বলেন, কুলাউড়া গ্রিড লাইন থেকে কমলগঞ্জে বিদ্যুত্ সরবরাহ হয়।
আবার মাঝে মাঝে কুলাউড়া গ্রিড লাইন বন্ধ করে শ্রীমঙ্গল গ্রিড লাইন থেকে কমলগঞ্জে বিদ্যুত্ সরবরাহ করা হয়। তবে শ্রীমঙ্গল থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকা অতিক্রম করে কমলগঞ্জে বিদ্যুত্ সরবরাহ করতে নানা সমস্যার মধ্যে পড়তে হয়। এজন্য পবিস কুলাউড়া গ্রিড লাইনের ওপর কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয় নির্ভরশীল। কুলাউড়া গ্রিড লাইনের ৩৩ হাজার কেভি বিদ্যুত্ লাইনে মাঝে মধ্যে ত্রুটির কারণে বিদ্যুত্ সরবরাহ বন্ধ হয়ে যায়। আর তাই মঙ্গলবার সকালেও বিদ্যুত্ সরবরাহ বন্ধ ছিল। গ্রিড লাইন মেরামত করতে দেরি হওয়ায় শ্রীমঙ্গল থেকে বিকল্পভাবে পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে বিদ্যুত্ সরবরাহ করা হয়।
