শিবগঞ্জের বিনোদপুরে মঙ্গলবার ভিজিএফের ৫১ বস্তা চাল জব্দ করেছে স্থানীয়রা। তাদের অভিযোগ চেয়ারম্যান-মেম্বার এসব চাল আত্মসাতের উদ্দেশ্যে গুদামে রেখেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বিনোদপুর ইউটি প্যানেল চেয়ারম্যান। এদিকে এ ঘটনার সঠিক বিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছে স্থানীয়রা।
আবেদন ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ৫১ বস্তা চালের মধ্যে কৌশলে ২২ বস্তা সরিয়ে নিয়েছে। এখন ২৯ বস্তা চাল গুদামে আছে। যা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সিলগালা করা হয়েছে।
বিনোদপুর ইউপির প্যানেল চেয়ারম্যান জামিল উদ্দিন মাস্টার জানান, চালের পরিমাণ ৫১ বস্তা নয়, ২৯ বস্তা। তার মধ্যে আট বস্তা ভিজিডির চাল। চালগুলো উদ্বৃত্ত ছিল। যা গরিব দুঃখীদের মাঝে বিতরণ করার জন্য আছে। কিন্তু কারণবশত দেরি হয়েছে। এদিকে এ বিষয়ে ইউপি চেয়ারম্যান এনামুল হকের সঙ্গে তার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বী জানান, ঘটনাটি সঠিক। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
