ধুনটে বালু উত্তোলনের দায়ে গত তিন দিনে জব্দ করা ৯টি ড্রেজার ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া সোমবার বিকালে ১৮টি নৌকা ও পাঁচটি লঞ্চচালিত ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। এদিন উপজেলার যমুনা নদীর শহড়াবাড়ী ঘাট এলাকা থেকে এসব জব্দ করা হয়। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল রনীর নেতৃত্বে পৃথক পৃথকভাবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার মহন্ত জানান, অসাধু ব্যক্তিরা বিভিন্ন নদনদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। তাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
