আড়িয়াল খাঁ নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর ছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ১১ আগস্ট ২০২০, ২১:৪৫

মনোহরদীতে আড়িয়াল খাঁ নদে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজের ২১ ঘণ্টা পর সোহেল রানা (২১) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রাম থেকে লাশ উদ্ধার করে স্থানীয়রা। সে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের আবদুল কাদিরের ছেলে এবং রাজধানীর ঢাকা কলেজের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থী।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঐ শিক্ষার্থী তার বন্ধুদের সঙ্গে কলাগাছ নিয়ে সাঁতরে নদ পার হতে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় মনোহরদী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।