বাড়ির আঙিনায় গাঁজা চাষ, করায় আটক ১

আপডেট : ১১ আগস্ট ২০২০, ২১:৪৬

গাঁজা চাষের অপরাধে র্যাব-১৪ সিপিসি-৩ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার দুপুরে এক জনকে আটক করেছে। পরে তার বাড়ির আঙিনায় রোপণকৃত একটি বড় গাঁজার গাছ উদ্ধার করা হয়। আটককৃত শুক্কুর আলী কিশোরগঞ্জ সদর উপজেলার রঘুনন্দনপুর গ্রামের বাসিন্দা।

র্যাব ক্যাম্পের উপপরিচালক লে. কমান্ডার বিএন এম শোভন খান জানান, শুক্কুর আলীকে জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে গাঁজার গাছ রোপণ এবং গাঁজা সংগ্রহ করে বিক্রির কথা স্বীকার করেছে। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করা হয়েছে।