দৌলতপুরে টুয়েন্টিফোর ডটকমে সাংবাদিক তাশরিক সঞ্চয়ের নামে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সাংবাদিকরা। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ বাজার সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ৬ আগস্ট তাশরিক ফিলিপনগর মরিচা (পিএম) কলেজের গভর্নিং বডির সভাপতি ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড শরীফ উদ্দিন রিমনের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে একটি সংবাদ প্রকাশ করেন। এর প্রেক্ষিতে গত ১০ আগস্ট অ্যাড শরীফের ভাগনে অ্যাড ওয়ালিউল আলম শাওন বাদী হয়ে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঐ কলেজের অধ্যক্ষসহ সাংবাদিক তাশরিক সঞ্চয়ের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
