স্থানীয় ক্রেতাদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে ওয়ালটনের ‘মিলিয়নিয়ার ও অসংখ্য লাখপতি’ শীর্ষক ক্যাম্পেইন। এর আওতায় এবারের কোরবানির ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার ও লাখপতি হয়েছেন অসংখ্য ক্রেতা। ফলে বরাবরের মতো এই ঈদেও ফ্রিজ বিক্রিতে শীর্ষে ওয়ালটন। ফ্রিজসহ অন্যান্য পণ্যের বিক্রয় বৃদ্ধি এবং ব্যাপক গ্রাহকচাহিদার প্রেক্ষিতে মেয়াদ বাড়লো ডিজিটাল ক্যাম্পেইনের। এর আওতায় ক্রেতাদের জন্য থাকছে মিলিয়নিয়ার এবং লাখপতি হওয়ার সুযোগসহ কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম কিংবা ই-প্লাজা থেকে ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেন কিনে রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা এ সুযোগ পাচ্ছেন। ডিজিটাল ক্যাম্পেইন সিজন ৭ এর আওতায় এসব সুবিধা থাকছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত। ওয়ালটন ফ্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান মল্লিক বলেন, ক্যাম্পেইনের প্রতি ক্রেতাদের বিশেষ আগ্রহের বিষয়টি বিবেচনায় নিয়ে ঈদের পরেও মিলিয়নিয়ার ক্যাম্পেইন চালানোর ঘোষণা দেওয়া হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি
