করোনায় শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপালের মৃত্যু

আপডেট : ১২ আগস্ট ২০২০, ০২:২৯

সিরাজগঞ্জের শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. আসাদুল হক খান  কোভিড-১৯ আক্রান্ত হয়ে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ইএনটি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ছিলেন।

ইত্তেফাক/ইউবি