সাতক্ষীরায় করোনায়র যুবলীগ নেতার মৃত্যু

আপডেট : ১২ আগস্ট ২০২০, ০৯:৩৫

সাতক্ষীরায় করোনার আক্রান্ত হয়ে বদরুজ্জামান (৪২) নামের সাবেক এক যবলীগ নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে  তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বদরুজ্জামান সাতক্ষীরার দেবহাটা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও জাহাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, করোনা সনাক্ত হওয়ার পর কোভিড নিউমোনিয়া নিয়ে বদরুজ্জামান গত ২৫ জুলাই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আওে জানান, স্বাস্থ্য বিধি মেনে তার মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। একই সাথে তার বাড়ি লকডাউন করার জন্য প্রশাসনকে অনুরোধ করা হয়েছে। এনিয়ে, সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ জন।

ইত্তেফাক/এমআর