পীরগঞ্জে শীতকালীন ক্রীড়া অনুষ্ঠিত

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ২১:২৯

 পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা

পীরগঞ্জে উপজেলা পর্যায়ে ৪৮তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে রামদেবপুর উচ্চ বিদ্যালয় ও এইচকে হাইস্কুল অধিকাংশ ইভেন্টে পদক জেতে।

গতকাল সোমবার বিকালে পাবলিক ক্লাব মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে  উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া,  উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সাঈদ হাসান প্রমুখ।