অবশেষে সংস্কার করা হলো এস এম চৌধুরী সড়ক

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ২১:৩১

কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় ড. এসএম চৌধুরী সড়ক (মিশন হাসপাতাল সড়ক) অবশেষে সংস্কার করা হয়েছে। চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা জানান, দীর্ঘদিন ধরে ড. এসএম চৌধুরী সড়কটি কর্ণফুলী নদী ভাঙনের কবলে পড়ে চলাচল অনুপযোগী হয়ে পড়ে। দুদক কমিশনার সড়কটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডকে বলায় নদী ভাঙন অংশে আরসিসি ব্লক ফেলে ভাঙন রোধ এবং সড়কটি চলাচলের উপযোগী করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন জানান, সড়কটি সংস্কারের ফলে মানুষের দুর্ভোগ কমেছে। 

উল্লেখ্য, বিভিন্ন সময় দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন পত্রিকায় এ সড়ক সংস্কারের বিষয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।