ফাঁক ফোকর ফাঁপা

আপডেট : ১২ আগস্ট ২০২০, ২১:৩৭

দুর্যোগ ও ত্রাণে জনপ্রতিনিধিরা তস্করের পরিচয় দিয়েছে। যে জনশক্তি রপ্তানিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল ছিল সেটা এখন মানব পাচারের উদহারণ! করোনা নেগেটিভের নকল সার্টিফিকেট পাওয়া যায়, মহান চিকিত্সাবিদ্যার ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, আটা-ময়দা দিয়ে নকল ক্যাপসুল ট্যাবলেট বানানো হয়! নকল প্রসাধনীর তো ছড়াছড়ি। খাবারে অহরহ ভেজাল দেওয়া হচ্ছে। এসব খবর থাকে পত্রিকায়, নিউজ চ্যানেলে। বিমান থেকে বাংলাদেশিদের নামতে দেওয়া হয় না—এই কলঙ্কের দায়ভার কে নেবে? কতখানি ফাঁক, ফোকর ও ফাঁপা থাকলে এটা সম্ভব? মনে পড়ল সেই ঐতিহাসিক সংলাপ—‘সকলে পায় সোনার খনি আমি পেয়েছি চোরের খনি।’       

উত্তম কর্মকার, স্বামীবাগ, ঢাকা