সংশোধনী

আপডেট : ১২ আগস্ট ২০২০, ২১:৪৫

সংশোধিত পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি :সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আফতাবউদ্দিন কলেজ, পিরোজপুর-এ গ্রন্থাগারিক সৃষ্ট পদে ০১ জন, ল্যাব সহকারী সৃষ্ট পদে (আইসিটি ০১ জন, পদার্থ ০১ জন, রসায়ন ০১ জন) ও নৈশপ্রহরী শূন্য পদে ০১ জন লোক নিয়োগ করা হবে। গ্রন্থাগারিক পদে ৫০০/- (পাঁচশত) এবং ল্যাব সহকারী ও নৈশপ্রহরী পদে ৩০০/- (তিনশত) টাকার পোস্টাল অর্ডার/পে-অর্ডার (অফেরতযোগ্য), ০২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপিসহ আগ্রহী প্রার্থীগণকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে নিম্নস্বাক্ষরকারী বরাবরে আবেদনপত্র পৌঁছাতে হবে। ল্যাব সহকারী পদে এসএসসির মূল একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফটোকপি সংযুক্ত করতে হবে। পূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। সহদেব চন্দ্র পাল, অধ্যক্ষ, আফতাবউদ্দিন কলেজ, পিরোজপুর।          সিকে-১০০৫