রাজশাহীতে হাসানুজ্জামান ফয়সাল (১৯) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তারা। এর আগে সোমবার দিবাগত রাতে রাজশাহী মহানগরীর আমচত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে নওগাঁর মান্দা উপজেলার তুরুকবাড়িয়া গ্রামের হাবিল উদ্দিনের ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, গোদাগাড়ী থানার একটি মামলার পলাতক আসামি ফয়সাল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে উগ্রবাদী লিফলেট ও রিমোট কন্ট্রোল ডিভাইস উদ্ধার করা হয়েছে।
