রাঙ্গামাটি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কাপ্তাই উপজেলা মিশন এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা রবার্ট রোনাল্ড পিন্টু (৭০) আর নেই। বুধবার তিনি কাপ্তাইয়ের চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন ধরে তিনি জটিল লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। রবার্ট রোনাল্ডের মৃতদেহ চন্দ্রঘোনা মিশন এলাকায় তার বাসভবনে রাখা হয়েছে। চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমা জানান, আজ বৃহস্পতিবার সকাল ১১টায় তাকে চন্দ্রঘোনা মিশন হাসপাতাল সংলগ্ন শহিদ মিনারে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হবে এবং ১২টায় মিশন খিয়াং পাড়ায় তার পারিবারিক কবরস্থানে সমাধিস্থ করা হবে।
এদিকে, রোনাল্ড পিন্টুর মৃত্যুতে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাঙ্গামাটি পার্বত্য জেলা হতে নির্বাচিত দীপংকর তালুকদার এমপি, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা শোক প্রকাশ করেছেন।
