তরুণ উন্নয়ন সংঘের বৃক্ষ রোপণ অভিযান

আপডেট : ১২ আগস্ট ২০২০, ২২:১০

 ‘গাছ লাগাই-পরিচর্যা করি, বাসযোগ্য পৃথিবী গড়ি’—এই স্লোগান সামনে রেখে বৃক্ষ রোপণ অভিযান শুরু করেছে তরুণ উন্নয়ন সংঘ। এ উপলক্ষ্যে সম্প্রতি শেরপুর সদর উপজেলার নলবাইদ হযরত শাহজালাল (র.) কওমি মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে বিভিন্ন জাতের ফলদ, শোভাবর্ধনকারী ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

তরুণ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নাজিমুল হাসান খানের সভাপতিত্বে ও সঞ্চালনায় জুম মিটিংয়ে উপস্থিত থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় তরুণ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ফজলুল হক, শেরপুর সরকারি শিশু পরিবারের (বালিকা)  উপতত্ত্বাবধায়ক মো. বেলাল হোসেন, জেলা সমাজসেবা কর্মকর্তা শরাফত হাসান, এসএম ফাউন্ডেশনের পরিচালক অপূর্ব ভট্টাচার্য, জ্ঞানকোষ পাঠাগারের পরিচালক সউদ আল হোসেন লিটন প্রমুখ। অনুষ্ঠানে তরুণ উন্নয়ন সংঘের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। —সংবাদ বিজ্ঞপ্তি