সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডে নতুন যোগদানকারী কর্মকর্তাদের জন্য মাসব্যাপী ফাউন্ডেশন কোর্স সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী এবং ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. মাহফুজুর রহমান
০০
সম্প্রতি ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং বিকাশ লিমিটেড গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট ও বিকাশ অ্যাকাউন্টের মধ্যে ফান্ড ট্রান্সফার সুবিধা প্রদানের জন্য একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর. এফ. হোসেন এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর চুক্তিতে স্বাক্ষর করেন
০০
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ছয় হাজার ২১ জন বীমা গ্রাহকের বীমা দাবির মোট ১২ কোটি ৫৭ লাখ ৩৪ হাজার ২৯৭ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। সম্প্রতি এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী। কোম্পানির এমডি ও সিইও বি এম ইউসুফ আলী, আইডিআরএ সদস্য গকুল চাঁদ দাস প্রমুখ
