চট্টগ্রামে কক্সবাজার থেকে ঢাকাগামী লন্ডন এক্সপ্রেসের বাস থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ মো. তানভীর নামে এক যাত্রীকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল বুধবার নগরীর কর্ণফুলী থানার শিকলবাহা ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। র্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তি দীর্ঘদিন যাবত্ কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করত। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা বলে র্যাব জানায়। এ ঘটনায় কর্ণফুলী থানায় মামলা হয়েছে।
