মঙ্গলবার বিশ্বে প্রথমবারের করোনার টিকা আবিষ্কারের কথা জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মেয়ের শরীরে এটি প্রয়োগ করা হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি। কিন্তু বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা টিকার নিরাপদ ও কার্যকারিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আন্তর্জাতিক এই উদ্বেগকে গতকাল ভিত্তিহীন বলে দাবি করেছেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো। তিনি রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে বলেন, মনে হচ্ছে আমাদের বিদেশি সহকর্মীরা এই টিকাকে প্রতিযোগিতার দিক থেকে রাশিয়ার ফায়দা তোলার দৃষ্টিকোণ থেকে দেখছেন। আর এমন সব মতামত দিচ্ছেন যা সম্পূর্ণ ভিত্তিহীন। কোভিড-১৯ এর টিকা খুব শিগগিরই সহজলভ্য হবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী দু’সপ্তাহের মধ্যেই চলে আসবে টিকার প্রথম প্যাকেজ। —রয়টার্স
