রামগতিতে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১২:৩৪

লক্ষ্মীপুরের রামগতিতে মাসু বেগম (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় রামগতি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চর সেকান্দর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মাসু বেগম ওই এলাকার মালেক মাঝি বাড়ির কামাল হোসেনের স্ত্রী। তাদের ছয় ও আড়াই বছরের দুটি ছেলে সন্তান রয়েছে। এ ঘটনায় মাসু বেগমের ভাই আবদুল আলি বাদী হয়ে রামগতি থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের রুয়ার সাথে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, পারিবারিককলহের জের ধরে বিকেলের কোনো এক সময়ে তিনি গলায় ফাঁস দেন।

রামগতি থানার ওসি মোহাম্মদ সোলায়মান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এএম