ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক ( সাধারণ ) সেলিম রেজাসহ নতুন করে ৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২’শ ৬০ জন। এপর্যন্ত মৃত্যু হয়েছে ২২ জনের।
এদিকে গতকাল সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সনোষ কুমার ( ৫৫) নামে একজন মারা গেছেন। তার বাড়ি শহরের ব্যাপারিপাড়ায়। মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। হাট বাজারে আগের মত ভিড় করছে।
ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডাঃ প্রসেনজিৎ কুমার বিশ্বাস পার্থ জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩৬ জন, শৈলকূপা উপজেলায় ৯ জন, হরিণাকুণ্ডু উপজেলায় ১ জন ও মহেশপুর উপজেলায় ১ জন রয়েছে।
এদিকে ঝিনাইদহে করোনা সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, বারবার সতর্ক করা হলেও মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। নিরাপদ দূরত্ব বিধির তোয়াক্কা করছে না। এমনকি মাস্ক পর্যন্ত ব্যবহার করছে না। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হচ্ছে। কিছুই পরোয়া করছে না তারা। আর এ কারণে সংক্রমণের সংখ্যা বাড়ছে।
ইত্তেফাক/এমআরএম
