ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিস্ট অঞ্জন রায় করোনা আক্রান্ত। বুধবার (১২ আগস্ট) রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে।
গত ৩ মার্চ থেকে তিনি ফুলপুর ও তারাকান্দা উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে সম্ভাব্য করোনা আক্রান্তের নমুনা সংগ্রহ শুরু করেন। ঝড়-বৃষ্টি, কাঁদা-জল ও রোদ উপেক্ষা করে তিনি দুইটি উপজেলায় নমুনা সংগ্রহে চষে বেড়িয়েছেন। এ পর্যন্ত তিনি ৮শ নমুনা সংগ্রহ করেছেন।
তার সংগ্রহ করা নমুনা থেকেই ফুলপুর ও তারাকান্দা উপজেলায় অধিকাংশ করোনা রোগী (প্রায় ১৩০ জন) শনাক্ত হয়েছে। তিনি একজন ফ্রন্টলাইনার করোনাযোদ্ধা। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
ইত্তেফাক/এমআর
