জেগে ওঠে পিতা

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১৯:২৭

সেদিন রাতের জোনাকিরা সব

আঁধারে জ্বলেনি আলোরা নীরব

গুমোট বাতাসে ব্যথা অনুভব।

হার্মাদ মাতে বত্রিশের বাড়িতে খুনের খেলায়

বন্দুকনল তাক করে বড় নির্মম অবহেলায়।

সিঁড়িতে পিতার মেঝেতে মাতার

আর স্বজনের রক্তসাঁতার।

হায়, কী করেছে নিঠুর তাতার!

 

তারপর কত সময় গিয়েছে ভেসে সময়ের ভেলায়,

তবু বুকে বুকে জেগে ওঠে পিতা নতুন সূর্যবেলায়।