যাত্রী হয়রানির প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ২১:২৮

সীতাকুণ্ডসহ সারা দেশে অতিরিক্ত ভাড়া বৃদ্ধি ও যাত্রী হয়রানির প্রতিবাদে বিভিন্ন সামাজিক ও সংস্কৃতি সংগঠন মানববন্ধন করেছে। বুধবার দুপুর ১২টায় বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির উদ্যোগে উপজেলা শাখার আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবুল কাসেম ওয়াহিদীর সভাপতিত্বে ও সাংবাদিক জাহাঙ্গীর আলম বিএসসির সঞ্চালনায় পৌরসদর বাজারে সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন মানববন্ধন করে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ. ম. ম দিলসাদ। আরো বক্তব্য রাখেন, উপজেলা স্কাউট কমিশনার জাহাঙ্গীর আলম ভুঁইয়া, পৌর সদর দোকান মালিক সমিতির সাবেক সভাপতি নাছির উদ্দীন ভুঁইয়া প্রমুখ।