মৌলভীবাজারে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহিদ মিনার এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ম্যুরালটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। পরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা ও তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুনুর রশীদ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভা মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন উপস্থিত ছিলেন।
