কিশোরগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ২১:৩১

কিশোরগঞ্জ সদর উপজেলায় চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। বুধবার রাতে পুলিশ আসামি এংরাজকে গ্রেফতার করে। ঐ দিন বিকালে লজেন্স খাওয়ানোর লোভ দেখিয়ে প্রতিবেশী এংরাজ বাড়ির পাশের ইটখোলা সংলগ্ন নির্জন স্থানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঐ রাতেই এংরাজকে গ্রেফতার করা হয়েছে।