পিটিয়ে এক ব্যক্তির পা ভেঙে দিল দুর্বৃত্তরা

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ২১:৩২

ঝিনাইগাতীতে রঘুনাথ কোচ (৫০) নামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক ব্যক্তিকে পিটিয়ে পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। রঘুনাথ কোচ উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি গ্রামের শ্রীনাল কোচের ছেলে। ঘটনাটি ঘটে বুধবার রাত ১০টায়। রঘুনাথ কোচের পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে কে বা কারা ফোনে রঘুনাথ কোচকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে পিটিয়ে দুই পা ভেঙে দেয়। পথচারীরা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে রাতেই তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।