মোরেলগঞ্জে ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ২১:৩২

মোরেলগঞ্জে মফিজুল সরদার নামের এক সুপারি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় রামচন্দ্রপুর ইউনিয়নের কিচমত গড়ঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মফিজুল সরদার তার বাড়ির অদূরে মুন্সিবাড়ি মসজিদে মাগরিবের নামাজ আদায়ের পর বের হওয়া মাত্র তার গলায় ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মফিজুল মারা যায়।  নিহতের ভাই তাইজুল সরদার বলেন, পূর্বশত্রুতার জেরে মসজিদের সামনে পরিকল্পিতভাবে মফিজুল সরদারকে হত্যা করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম বলেন, ব্যবসাসংক্রান্ত কোন্দলের জেরে এ ঘটনা ঘটে। হত্যাকারীকে গ্রেফতারের অভিযান চলছে।