ফাওয়াদ আলমের প্রত্যাবর্তন

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ২১:৩৭

২০০৯ সালে সর্বশেষ টেস্ট খেলেছিলেন পাকিস্তানের হয়ে। বর্তমানের অনেক তারকার তখন জাতীয় দলে অভিষেক হয়নি। আবার সে সময় তার সতীর্থদের অনেকে অবসরে চলে গেছেন। ১১ বছর পার হয়ে গেছে তারপর। হাল ছাড়েননি ফাওয়াদ আলম। জাতীয় দল থেকে বাদ পড়ার ১১ বছর পর আবার ফিরলেন টেস্ট মাঠে। এতে করে সবচেয়ে বিরতিতে টেস্ট খেলার তালিকায় পাকিস্তানে দ্বিতীয় স্থানে চলে গেলেন ফাওয়াদ।

তিনি ৮৮ টেস্ট বিরতি দিয়ে দলে এসেছেন। পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি ১০৪ টেস্ট বিরতি দিয়ে ফিরেছিলেন ইউনুস আহমেদ। আর এ ক্ষেত্রে বিশ্ব রেকর্ড ইংল্যান্ডের গ্যারেথ ব্যাটির। তিনি ১৪২ টেস্ট মিস করার পর এসেছিলেন দলে।