শোক সংবাদ

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ২১:৫৮

সালেহা বেগম

চিটাগাং চেম্বারের ডেপুটি সেক্রেটারি মো. আলী আজগরের মা সালেহা বেগম (৭০) গতকাল বৃহস্পতিবার অসুস্থতাজনিত কারণে ক্যাপ্টেন কটেজ, দক্ষিণ পাড়া, দক্ষিণ পতেঙ্গাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। তিনি আট ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। উল্লেখ্য, তিনি দীর্ঘদিন দক্ষিণ পতেঙ্গাস্থ পোড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য ছিলেন। তার মৃত্যুতে চিটাগাং চেম্বারের পরিচালকমণ্ডলীর পক্ষে সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহসভাপতি ওমর হাজ্জাজ ও সহসভাপতি তরফদার মো. রুহুল আমিন শোক প্রকাশ করেছেন। 

মো. আফসার উদ্দিন আহমেদ

পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার সমুদয়কাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগের সদস্য মো. আফসার উদ্দিন আহমেদ (৯০) বুধবার দুপুরে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে  ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত্ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি ৩ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। ঐদিন বিকালে সেহাঙ্গল ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে তাকে সেহাঙ্গল গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলমসহ সমাজের বিশিষ্টজনেরা শোক প্রকাশ করেন।