পাইকগাছায় স্বামীসহ ৩ জনের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ২১:৫১

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

পাইকগাছায় এক মহিলার কারণে একাধিক পরিবারের মধ্যে অশান্তি ও অর্থদণ্ডের ঘটনা ঘটেছে। ফলে দুইটি যমজ কন্যা সন্তান নিয়ে পথে পথে ঘুরছে ফিরোজা। এ ব্যাপারে ফিরোজা তার স্বামী এবং মহিলাসহ ৩ জনের নামে থানায় অভিযোগ করেছে। সে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

জানা যায়, পাইকগাছা উপজেলার বেতবুনিয়া গ্রামের ফিরোজার একই গ্রামের নূর মোহাম্মদের সাথে বিবাহ হয়। বিবাহর পর তার  যমজ কন্যা সন্তান হালিমা ও হাবিবা জন্মগ্রহণ করে। পরে তার স্বামী পার্শ্ববর্তী গ্রামের নাসিমার সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। নাসিমা তার স্বামী নূর মোহাম্মদকে ত্যাগ করে একই এলাকার বজলুর মেম্বরের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে এবং বিবাহ করে। একইভাবে নাসিমা বজলু মেম্বর মারা গেলে একই এলাকার মিন্টু গাজীর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলে আবার নাসিমা বিবাহ করে।

বিবাহর কিছুদিন পর ছল-চাতুরিভাবে মিন্টুকে চাপে ফেলে ২ লাখ টাকা হাতিয়ে নিয়ে তাকেও তালাক দেয়। নাসিমা কৌশলে একের পর এক বিভিন্নজনের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলা। এখন আমার স্বামীর সাথে অনৈতিক সম্পর্ক গড়ার কারণে আমার ও ২টি সন্তানকে নূর মোহাম্মদ কোনো ভরণ-পোষণ দিচ্ছে না। আজ আমি ২টি সন্তান নিয়ে পথে পথে ঘুরছি। নাসিমার কারণে আজ আমি অসহায়। এ ব্যাপারে এস আই পলাশ জানান, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।