রেকর্ড চাল উত্পাদনের আশা ভারতের

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ২০:১৯

সময়মতো পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে ২০২০-২১ মৌসুমে ভারতের চাল উত্পাদন রেকর্ড পরিমাণ বেড়ে ১২ কোটি টনের কাছাকাছি পৌঁছার পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ গ্লোবাল এগ্রিকালচারের এক প্রতিবেদনে। ভারতের ইতিহাসে এটিই হবে সর্বোচ্চ চাল উত্পাদন। এর আগে গত মৌসুমে ভারতে চাল উত্পাদন হয়েছিল ১১ কোটি ৭৯ লাখ টন। সর্বোচ্চ উত্পাদনের ফলে মজুত ও রপ্তানির পরিমাণ আগের রেকর্ড ছাড়িয়ে যাবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। চলতি  মৌসুমে চালের সমাপনী মজুত দাঁড়াতে পারে ৩ কোটি ৬০ লাখ টনে। যা আগের মৌসুমে ছিল ৩ কোটি ৫০ লাখ টন।