ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার রাজাপুর আলহেরা হাফেজিয়া মাদ্রাসার দুই ছাত্র পুকুরের পানিতে ডুবে মারা গেছে। শুক্রবার তাদের লাশ উদ্ধার করা হয়। এরা হচ্ছে—কালীগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের মো. ফোরকান আলির ছেলে মিশন (১২) ও কোটচাঁদপুর উপজেলার বলুহর ঢালিপাড়ার বাহাদুর ঢালির ছেলে জাকারিয়া (১২)।
কোটচাঁদপুর থানার ওসি মো. মাহবুবুল আলম জানান, মৃত দুই ছাত্র মাদ্রসার বোডিং এ থেকে পড়াশোনা করত। বৃহস্পতিবার তারা পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। শুক্রবার ভোরে একজনের লাশ ভেসে উঠে। এরপর গ্রামবাসী অপরজনের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। বামনা (বরগুনা) সংবাদদাতা জানান, বামনায় বৃহস্পতিবার এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। সে হচ্ছে জাফ্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বামনা ইউনিয়নের গোপখালী গ্রামের মাও. মো. মোসাদ্দেক বিল্লাহর মেয়ে তাসরিফা (২)।
