ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সোয়াদী গ্রামে বৃহস্পতিবার রাতে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম রিপন হোসেন (৩৫)। তিনি ঐ গ্রামের সাবদার হোসেন মন্ডলের ছেলে।
কোটচাঁদপুর থানার ওসি মো. মাহবুবুল আলম জানান, রিপন হোসেন ঘটনার রাতে কপি খেত দেখতে যান। এ সময় একটি সাপ তাকে কামড়ে দেয়। বাড়ি ফিরে ঝাড়ফুঁক করা হয়। অবস্থার অবনতি হলে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
