নেত্রকোনা মেডিক্যাল কলেজ নির্মাণের স্থান পরিদর্শন

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ২১:৩১

নেত্রকোনা মেডিক্যাল কলেজের অবকাঠামো নির্মাণের লক্ষ্যে স্থান নির্ধারণের জন্য ভূমি পরিদর্শন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সৈয়দ আবদুল হামিদের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের টিম। বৃহস্পতিবার তারা জমি দেখেছেন।

এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা সদর আসনের এমপি ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। আরো উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, জেলা পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সীসহ স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের কর্মকর্তা।

উল্লেখ্য, নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের বাইশস্তরে ৫০ একর জমিতে নেত্রকোনা মেডিক্যাল কলেজ নির্মাণের জন্য ভূমি নির্ধারণ করা হয়েছে।