ইমরান খানের বিরুদ্ধে মিয়াঁদাদের অভিযোগ

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ২১:৩৫

কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদের দাবি, পাকিস্তান ক্রিকেটে স্বজনপ্রীতি করছেন স্বয়ং প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ইমরান খান। পাকিস্তানের ব্যাটিং কিংবদন্তির দাবি, ইমরানের পছন্দের ব্যক্তিদেরকেই বসানো হচ্ছে পাকিস্তান ক্রিকেটের গুরুত্বপূর্ণ পদে, যাদের ক্রিকেট নিয়ে কোনো জ্ঞানই নেই। ‘বড়ে মিয়াঁ’ খ্যাত জাভেদ মিয়াঁদাদ ইমরানকে উদ্দেশ্য করে বলেন, ‘ভুলে যেওনা আমি তোমার অধিনায়ক ছিলাম। আমি নিজ হাতে তোমাকে গড়ে তুলেছি। তুমি মনে করো তুমি একাই বুদ্ধিমান, বাকিরা কিছুই বোঝে না। পিসিবিতে যাদের নিয়োগ দিয়েছ, তারা ক্রিকেটের কী বোঝে। দেরি হওয়ার আগেই এগুলো নিয়ে চিন্তা করো। তুমি তো মানুষের জন্য কাজ করছ না। আমার বাড়িতে ঢুকে তুমি প্রধানমন্ত্রী হয়ে বেরিয়েছিলে। আমি চ্যালেঞ্জ করছি, এ কথা ইমরান অস্বীকার করতে পারবে না।’