রেশমার ঘাতককে গ্রেফতার ও সাইকেল লেনের দাবিতে সমাবেশ

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ২১:৫৬

মাইক্রোবাসের চাকায় হিমালয় জয়ের স্বপ্ন পিষ্ট হওয়া রেশমা নাহার রত্নার ঘাতককে গ্রেফতার ও সড়কে সাইকেল লেনের দাবিতে সেভ দ্য রোডের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের প্রতিষ্ঠাতা মোমিন মেহেদীর সভাপতিত্বে সমাবেশে প্রধানবক্তা ছিলেন মহাসচিব শান্তা ফারজানা।

সংহতি প্রকাশ করেন অনলাইন প্রেস ইউনিটির ভাইস চেয়ারম্যান আইয়ুব রানা, বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আনজুমান আরা শিল্পী, বাংলাদেশ মেস সংঘের মহাসচিব আয়াতুল্লাহ আকতার, প্রোগ্রেসিভ হিউমেনিস্ট জার্নির প্রেসিডেন্ট অভিনেত্রী শরুতি খান, সেভ দ্য রোডের সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, সদস্য সাজিয়া রহমান, শেখ ইকবাল, কণ্ঠশিল্পী চম্পাবতী এন মারাক, সাইক্লিস্ট সিয়াম, সামির, সাদমান, সোহেল খন্দকার প্রমুখ।

বক্তারা বলেন, দ্রুত রেশমার ঘাতক চালকের গ্রেফতার ও সাইকেল লেন বাস্তবায়নে পদক্ষেপ নিতে হবে। তা না হলে আন্দোলন হবে ঘরে-বাইরে। নিরাপদ সড়কের জন্য কিশোর আন্দোলনের কথা ভুলে গেলে চলবে না। অবিলম্বে রেশমার ঘাতক চালককে গ্রেফতার করতে হবে। উল্লেখ্য, গত ৭ আগস্ট রাজধানীর সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে মাইক্রোবাস চাপায় পর্বতারোহী রেশমা নাহার রত্না (৩৩) নিহত হন।