মুন্সীগঞ্জে করোনা শনাক্ত ৩ হাজার ছুঁই ছুঁই করছে। শনিবার (১৫ আগস্ট) নতুন আরো ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২হাজার ৯শ ৭০ জনের করোনা শনাক্ত হলো। শনিবার আরও ৩০ জন সুস্থ হয়েছে। জেলায় করোনা জয়ীর সংখ্যা এখন ২ হাজার ৪শ ৬৩ জন।
এছাড়াও গত ২৪ ঘন্টায় জেলায় নতুন কোনও মৃত্যু নেই। জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬৩ জন।
সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানিয়েছেন শনিবার নতুন শনাক্ত ৩৩ জনের মধ্যে সদর উপজেলায় ১১ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ২ জন, সিরাজদিখান উপজেলায় ১২ জন, লৌহজং উপজেলায় ৪ জন, শ্রীনগর উপজেলায় ৩ জন ও গজারিয়া উপজেলায় ১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত ১৩ ও ১৪ আগস্টে প্রেরণকৃত নমুনার ১১৬টির পরীক্ষা শেষে রিপোর্ট দেয়া হয়েছে। এর মধ্যে ৩৩ জন করোনা পজিটিভ আসে। বাকীরা করোনা নেগেটিভ। তিনি আরও জানান, জেলায় ১৩ হাজার ৭১১ টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এর মধ্যে রিপোর্ট এসেছে ১৩ হাজার ৫৫৪ টি।
তবে সিভিল সার্জন মনে করছেন, জীবন-যাপন এখনো স্বাভাবিক। তারপরও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে মাক্স ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ আরও হ্রাস পাবে।
ইত্তেফাক/এমএএম
