দীপ্ত টিভিতে আজ রাত ৬টা ও ৯টায় প্রচার হবে তুর্কি ধারাবাহিক নাটক ‘বাহার’।
নাটকের গল্পে দেখা যাবে এক নারীর জীবন-সংগ্রামকে উপজীব্য করে, তুরস্কের সমাজিক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘বাহার’। ‘দোরুক’ আর ‘নিসান’ নামের ছোট্ট দুই সন্তানকে ঘিরেই মা ‘বাহারের’ জীবন। কয়েক বছর আগে এক দুর্ঘটনায় বাহার তার স্বামী ‘সার্পকে’ হারায় কিন্তু স্বামীর অনুপস্থিতি সে তার সন্তানদের বুঝতে দেয় না। এমন গল্পে এগিয়ে যাবে নাটকটির গল্প।
