পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সমাধান কবে

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ২১:৫৮

পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নত নগরের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কিন্তুজেলা শহর থেকে শুরু করে বিভাগীয় শহরগুলোতে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা খুবই বাজে। বিশেষ করে ঢাকা ও নারায়ণগঞ্জের কথা না বললেই নয়। সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমা হয়ে যায়, যার প্রধান কারণ যথাযথ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকা। তাছাড়া নদীগুলোতে পানির প্রবাহ কমে গেছে এবং সেগুলো বদ্ধ জলাশয়ে পরিণত হয়েছে। ড্রেনের বর্জ্য নদীর পানির সঙ্গে মিশে যাচ্ছে। প­াস্টিক এবং পলিথিন ব্যাগের ব্যবহার সমস্যাটিকে আরো মারাত্মক করছে। আমরা সমস্যাটির সুষ্ঠু সমাধান চাই।

খাইরুল ইসলাম

অর্থনীতি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া