সামান্য বৃষ্টিতেই জামালপুরের মেলান্দহ রেলস্টেশন চত্বরে জলাবদ্ধতা এখন নিত্যদিনের ভোগান্তি। প্রায় ৮/১০ বছর ধরে এই দুর্ভোগের শিকার যাত্রীসাধারণ এবং স্টেশনের ব্যবসায়ীরা।
স্থানীয় বাসিন্দা, স্টেশন বাজার ব্যবসায়ী ডা. জয়নাল আবেদীন ও শফিকুল ইসলাম চৌধুরী জানান, রেলের আইন ভঙ্গ করে স্থাপনা নির্মাণের কারণেই এমনটা হয়েছে। রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সদিচ্ছা ছাড়া এর সমাধান সম্ভব নয়।
এ ব্যাপারে মেলান্দহ রেলওয়ে স্টেশন মাস্টার জিয়াউল হক বলেন, রেলের পুকুর ভরাটের বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
