জাতির পিতার ৪৫তম শাহাদতবার্ষিকী ও ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দুই দেশে সরকারি ছুটি থাকায় শনিবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। রবিবার সকাল থেকে পুরোদমে আবারও চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা জানান, দুই দেশে সরকারি ছুটি থাকায় আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ ও সিঅ্যান্ডএফ এজেন্ট বৃহস্পতিবার বিকালেই আমাদের জানিয়ে দিয়েছেন।
